via IFTTT
Thursday, 17 May 2018
Tuesday, 15 May 2018
Maiya O Maiya re tui Oporadhi re । Maiya O Maiya 2018
makingindia
05:45
0
Wednesday, 2 May 2018
Friday, 27 April 2018
Vuler Upor Bosobas - ভুলের উপর বসবাস
makingindia
04:34
0
দীপ শিখা অন্ধকার ভেদ করে তোমার বদনখানি
অপলক দেখালো গোধূলির নির্বাক সু-সময়।
সুরুভী ঘ্রাণ বাতাবি লেবুর সাদা ফুলে
গৃহছাড়া করে সে-সময়।
চামচিকার ফুরফুরি বাতাস
আচ্ছন্ন, অছায়া, মৃদু শোভা
দূর দূরান্তের আকাশ
তোমার মস্তকে তুমি করেছো ধারণ।
অলীক স্বপ্নে বিভোর রাজপুত্রের দু’নয়ন-
আমি ঝোঁপের আঁড়ালে কান পেতে শুনি
রাত জেগে প্রণয়ের চিঠি লেখা
ঝিঁঝিঁ পোকার ডাক।
দীপের শিখা উজ্জ্বল হয় গোধূলির পর
আর তোমার বদনখানি হয় আরো উজ্জ্বল
আপন আলয়ে।
দগ্ধ পঙ্গপাল- ভুল করেছে
তোমায় দেখার সাহস করে-
ওই উজ্জ্বল শিখাতে প্রাণ হারায়।
আমি নিঃসন্দেহে ভুলের উপর করি বসবাস,
না-বলে লুকিয়ে থাকি জানালার ওপাশ।
Kirtiman - কীর্তিমান
makingindia
03:44
0
ধানের শীষ মাথা নোয়ায় তোমার চরণযুগলে
এ-সোনার বাংলায় তোমার স্মৃতি জাগলে।
প্রত্যহ আত্ম-তৃপ্তি হয় মনের আড়ালে
তুমি সুখ, প্রাপ্তির উচ্চ শিখরে জড়ালে।
উত্তাল সমুদ্র, জ্ঞান ভান্ডার তুমি মস্তকে করো ধারণ
বটবৃক্ষ ছায়াসম অন্তরে আমায় করেছো বরণ,
আমি কৃতজ্ঞচিত্তে তোমার সম্পদ করিতেছি লালন
দূর দূরান্তে এ-আত্মা খুঁজে ফেরে, হে! মাইকেল মধুসুদন।
আশার ধ্বণিতে অন্ধকার হারায়-
তুমি অবিনাশী অমর- দুঃখ ঘোচালে,
বাংলার হৃদয়ে নিগুঢ় আদরে
নির্ঘুম নয়নে জেগে আছো তপ্ত-বাদলে।
এ-হৃদয় ক্রন্দন করে নির্বাক স্মৃতিস্তম্ভের মিনারে
আমি খুঁজেছি তোমায় কতবার কপোতক্ষের কিনারে কিনারে।
দেখেছি বন-জঙ্গল, নদী, পাহাড়-পর্বতের শিখরে
সর্বদা সর্বস্থনে তোমার কীর্তি লেখা আছে স্বর্ণাক্ষরে।
