Kirtiman - কীর্তিমান - Prity friends club

Friday, 27 April 2018

Kirtiman - কীর্তিমান


ধানের শীষ মাথা নোয়ায় তোমার চরণযুগলে
এ-সোনার বাংলায় তোমার স্মৃতি জাগলে
প্রত্যহ আত্ম-তৃপ্তি হয় মনের আড়ালে
তুমি সুখপ্রাপ্তির উচ্চ শিখরে জড়ালে

উত্তাল সমুদ্রজ্ঞান ভান্ডার তুমি মস্তকে করো ধারণ
বটবৃক্ষ ছায়াসম অন্তরে আমায় করেছো বরণ,
আমি কৃতজ্ঞচিত্তে তোমার সম্পদ করিতেছি লালন
দূর দূরান্তে এ-আত্মা খুঁজে ফেরেহে! মাইকেল মধুসুদন

আশার ধ্বণিতে অন্ধকার হারায়- 
তুমি অবিনাশী অমর- দুঃখ ঘোচালে,
বাংলার হৃদয়ে নিগুঢ় আদরে
নির্ঘুম নয়নে জেগে আছো তপ্ত-বাদলে
এ-হৃদয় ক্রন্দন করে নির্বাক স্মৃতিস্তম্ভের মিনারে
আমি খুঁজেছি তোমায় কতবার কপোতক্ষের কিনারে কিনারে
দেখেছি বন-জঙ্গলনদীপাহাড়-পর্বতের শিখরে
সর্বদা সর্বস্থনে তোমার কীর্তি লেখা আছে স্বর্ণাক্ষরে

No comments:

Post a Comment