Vuler Upor Bosobas - ভুলের উপর বসবাস - Prity friends club

Friday, 27 April 2018

Vuler Upor Bosobas - ভুলের উপর বসবাস


দীপ শিখা অন্ধকার ভেদ করে তোমার বদনখানি
অপলক দেখালো গোধূলির নির্বাক সু-সময়
সুরুভী ঘ্রাণ বাতাবি লেবুর সাদা ফুলে
গৃহছাড়া করে সে-সময়
চামচিকার ফুরফুরি বাতাস
আচ্ছন্নঅছায়ামৃদু শোভা
দূর দূরান্তের আকাশ
তোমার মস্তকে তুমি করেছো ধারণ
অলীক স্বপ্নে বিভোর রাজপুত্রের দুনয়ন-
আমি ঝোঁপের আঁড়ালে কান পেতে শুনি
রাত জেগে প্রণয়ের চিঠি লেখা
ঝিঁঝিঁ পোকার ডাক

দীপের শিখা উজ্জ্বল হয় গোধূলির পর
আর তোমার বদনখানি হয় আরো উজ্জ্বল
আপন আলয়ে
দগ্ধ পঙ্গপাল- ভুল করেছে
তোমায় দেখার সাহস করে-
ওই উজ্জ্বল শিখাতে প্রাণ হারায়
আমি নিঃসন্দেহে ভুলের উপর করি বসবাস,
না-বলে লুকিয়ে থাকি জানালার ওপাশ

No comments:

Post a Comment