2018 - Prity friends club

Friday, 27 April 2018

Vuler Upor Bosobas - ভুলের উপর বসবাস

04:34 0
Vuler Upor Bosobas - ভুলের উপর বসবাস

দীপ শিখা অন্ধকার ভেদ করে তোমার বদনখানি
অপলক দেখালো গোধূলির নির্বাক সু-সময়
সুরুভী ঘ্রাণ বাতাবি লেবুর সাদা ফুলে
গৃহছাড়া করে সে-সময়
চামচিকার ফুরফুরি বাতাস
আচ্ছন্নঅছায়ামৃদু শোভা
দূর দূরান্তের আকাশ
তোমার মস্তকে তুমি করেছো ধারণ
অলীক স্বপ্নে বিভোর রাজপুত্রের দুনয়ন-
আমি ঝোঁপের আঁড়ালে কান পেতে শুনি
রাত জেগে প্রণয়ের চিঠি লেখা
ঝিঁঝিঁ পোকার ডাক

দীপের শিখা উজ্জ্বল হয় গোধূলির পর
আর তোমার বদনখানি হয় আরো উজ্জ্বল
আপন আলয়ে
দগ্ধ পঙ্গপাল- ভুল করেছে
তোমায় দেখার সাহস করে-
ওই উজ্জ্বল শিখাতে প্রাণ হারায়
আমি নিঃসন্দেহে ভুলের উপর করি বসবাস,
না-বলে লুকিয়ে থাকি জানালার ওপাশ

Kirtiman - কীর্তিমান

03:44 0
Kirtiman - কীর্তিমান

ধানের শীষ মাথা নোয়ায় তোমার চরণযুগলে
এ-সোনার বাংলায় তোমার স্মৃতি জাগলে
প্রত্যহ আত্ম-তৃপ্তি হয় মনের আড়ালে
তুমি সুখপ্রাপ্তির উচ্চ শিখরে জড়ালে

উত্তাল সমুদ্রজ্ঞান ভান্ডার তুমি মস্তকে করো ধারণ
বটবৃক্ষ ছায়াসম অন্তরে আমায় করেছো বরণ,
আমি কৃতজ্ঞচিত্তে তোমার সম্পদ করিতেছি লালন
দূর দূরান্তে এ-আত্মা খুঁজে ফেরেহে! মাইকেল মধুসুদন

আশার ধ্বণিতে অন্ধকার হারায়- 
তুমি অবিনাশী অমর- দুঃখ ঘোচালে,
বাংলার হৃদয়ে নিগুঢ় আদরে
নির্ঘুম নয়নে জেগে আছো তপ্ত-বাদলে
এ-হৃদয় ক্রন্দন করে নির্বাক স্মৃতিস্তম্ভের মিনারে
আমি খুঁজেছি তোমায় কতবার কপোতক্ষের কিনারে কিনারে
দেখেছি বন-জঙ্গলনদীপাহাড়-পর্বতের শিখরে
সর্বদা সর্বস্থনে তোমার কীর্তি লেখা আছে স্বর্ণাক্ষরে

Koster Nodi - কষ্টের নদী

02:58 0
Koster Nodi - কষ্টের নদী

আমার কষ্টের নদীতে তোমার ভালবাসার ঢেউ
উথাল-পাথাল খেলা করে,
নিঠুর হিয়া বেদনার সুর তোলে আর
তোমার আঁখিতে হারায় অমানিশা
চারিদিকে অন্ধকার
এখুনি কেটে যাবে তোমার মায়াবী আল্পনায়
আমি তোমায় যতনে রাখিব
আমার ছোট্ট কুঠিরে।।
আমার কষ্টের নদীতে তোমার ভালবাসার ঢেউ
উথাল-পাথাল খেলা করে

Thursday, 26 April 2018

A Moner Vitora Rekhesi-এ-মনের ভিতরে রেখেছি

05:19 0
A Moner Vitora Rekhesi-এ-মনের ভিতরে রেখেছি
এ-মনের ভিতরে রেখেছি যতনে
তুমি যদি একবার দেখতে চাও----
দেখাতে পারি আমি
তুমি যদি অন্তরে সুখ পাও
ভালবাসার বাঁধনে বেঁধেছি তোমাকে
ছাড়তে চাইনা কখনো---
জীবনে মরনে তোমাকে চেয়েছি
মিথ্যে করোনা স্বপ্ন---
আমিতো তোমারই বুকে আছি
হৃদয় মন্দিরে-----
পূর্র্ণিমার চাঁদ তুমি যে আমার
আন্ধার ঘরের বাতি গো--
গোলাপ কুঁড়ি ফুল পরি
অ-বেলার তুমি সাথি গো---
তুমি যে আমার হৃদয় পিঞ্জিরায়
ঘুমিয়ে থাকো আদরে---

Sopno Loker Praoshi - স্বপ্নলোকের প্রেয়েসী

05:10 0
Sopno Loker Praoshi - স্বপ্নলোকের প্রেয়েসী
পেয়ে-ও পেলামনা তাকে
খুঁজেছি যাকে
এই মনের বাঁকে বাঁকে।
এতোদিন বাদে ক্রান্তির পথে পথে
সময়ের সাথে
পাড়ি দিয়েছি আশায় বুক বেধ-

ও মন পাখিরে
খোলো দুই আঁখিরে
যে ছিল ভিতরে সে আজ বাহিরে।
ক্ষণিক, ক্ষণকাল- অর্ন্তযামী চিরকাল
বাম হইল মহাকাল,
ক্ষতি নাই ফেলিলে আঁখিজল।

সুখের শশী গগনে ভাসি
জোছোনা ছড়ায় রাশি
বারেবারে আচানক তাই ফিরে অসি।
ভুলিছে বিধু, উষাকালের রবি-র কিরণ
তবু আছে স্মরণ
থাকবে, সে থাকবে ওগো প্রেয়োসী আমরণ।।

Sudhu Kosta Kade Buk- শুধু ক‌ষ্টে কাঁ‌দে বুক

04:54 0
Sudhu Kosta Kade Buk- শুধু ক‌ষ্টে কাঁ‌দে বুক

বন্ধুর কষ্ট‌কে নি‌জের ভাষায় প্রকাশ করলাম!

====শুধু ক‌ষ্টে কাঁ‌দে বুক===

‌মোর যন্ত্রনাকাতর দিনগু‌লি তব সু‌খের দিন ছোঁয়ায়
পরশ মে‌লে‌নি একটুও- বড় ক‌ঠিন চ‌লি‌ছে সময়!
উষা হ‌তে প‌থোচা‌হি রহিনু ব‌সিয়া,
ঘাড়‌শির যন্ত্রনায় মোর অা‌সে ক‌ষিয়া,
ক্ষ‌নিক চাহ‌নি ক্ষ‌নিক অাগমন ব্য‌থিত ক‌রি‌লো মন
যাহার জন্য গৃহত্যা‌গিলাম, নয়‌কি সে অাপনজন?
অশ্রুডুবা‌লো সাগর মহাতল- বা‌রেক চা‌হিয়া কও!
এ‌তো‌দিন বা‌দে অাশা জা‌গিল, ব‌লো তু‌মি অামার কি হও?
অাগা‌মি‌তো অা‌সি‌বে সু‌খের সুখময় দিবস ল‌য়ে
এক্ষ‌নে অা‌মি দুঃ‌খের সীতা কষ্টযাপন শুধু স‌য়ে!
‌ফি‌রি‌বেনা! অশ্রুবহা‌লে উচ্চাশার নয়ন সুখ!
ক‌রি‌বোনা মামলা-‌দোষা‌রোপ- শুধু ক‌ষ্টে কাঁ‌দে বুক!

Bidhatar Amochonio Khela - বিধাতর অমোচনীয় খেলা

04:37 0
Bidhatar Amochonio Khela - বিধাতর অমোচনীয় খেলা
আমি তোমার শিখরে বসে থাকবো অনšতকাল
তোমার নিঃশ্বাস গুনবো-
তোমার বুকের দীর্ঘশ্বাসের পরশে কাঁপা কাঁপা হৃদয়
মৃৃদু ধ্বণিতে ডাকবে এই দূর-প্রবাসিকে।
ফিরে আসতে যতসময় লুকিয়ে আছে হাতঘড়িতে
তার সসীম মুহুর্তে আবেগের ঝর্ণাতে বেগবান অনুভুতিতে
আমি সাড়া দেবোঅপেক্ষায় থেকো।

বেদনার আর্তনাদ সংশয়ের মরিচিকা
আঁড়ালে বিরহের জাল বোনে-
আমি নিঃশব্দে উঁকি দিয়ে যাই
শ্রাবনের রারিতে তোমার উঠোনে
তুমি অচেনার ভান করে আঁচলে মুখ লুকালে
তখন বিধাতার সৃষ্টিতে ঝোড়োবেগ কাঁদিতে থাকে।

সপ্ত মণিহারে বেদনার মালা করে হাতছানি দেয়
কালো মেঘের অস্থির ভেলা,
দূরের মাঝি ওপারের খেয়ায় ডাকিতে থাকে
‘‘ ফিরে আয় ফিরে আয় ভুল বুঝিসনে
 বিধাতর অমোচনীয় খেলা

Abar Hoba Dekha - আবার হবে দেখা

03:34 0
Abar Hoba Dekha - আবার হবে দেখা
আবার হবে দেখা
কোন এক বৃক্ষের তলে-
পুরোনো স্মৃতির মুকুলিত মঞ্জরী নিয়ে;
সেদিন তোমার হয়তো সময় থাকবে না,
থাকবে না কোন অনুভূতি এখনকার মত
সময়ের অসমান বিরুদ্ধাচারণ সংশয়ের আধারে তুমি
ভুলে যেতে পার তোমার পুরোনো স্মৃতি,
আমি ভুলতে পারব না আঘাত পেলেও শত
তুমি আড়ালে থাকতে-
আমি খুঁজে বের করেছি তোমার লুকান চাবি,
তবু মনের ঘরে ঢুকতে পারিনি এখনও

তাই,
আমি তোমার অচেনা সমুদ্রতটে ঘটে যাওয়া দুর্ঘটনা,
আমি তোমার শিহরে লুকিয়ে রাখা চিঠির স্বাক্ষরকারী,
আমি তোমার বুকে জমে থাকা অজানা কথার বর্ণনাকারী,
আর আমি তোমার ভালবাসার অনলে দগ্ধ-প্রদাহের সাকার বাণী
যা লিখেছি তখনও
তবু দেখা হবে অজানা কোন বৃক্ষের তলে
হয়তো সেটা তোমার ভুলে
পথচারি বিবাগীর আদলে
অচীন গাঁয়ের পথটি ধরে প্রতিক্ষার প্রহর গুনে
সবুজ তৃণের উর্দ্ধ নীলে,
আবার হবে দেখা তোমার-আমার পথ ভুলে

Valobasar Atit (ভালবাসার অতীত)

03:17 0
Valobasar Atit (ভালবাসার অতীত)
ভালবাসার অতীত নিয়ে নিরবে যখন ভেবেছি
প্রেমের শতদল তখনি এ-হৃদয়ে উঁকি দিয়ে উঠেছে
তবু কেনো জানি মনে হয় নিঠুর যাতনায়,
তুমি মেনে নিয়েছো পরাজয়।
আড়ালে লুকিয়ে আজ কেন কাঁদিছো?
মনে পড়েনা সেদিনের সেই বসন্ত সময়?
যেখানে গোলাপি ডাইরীতে আঁখির কাজলে লিখেছিলে,
‍তুমি আমি করলাম মন বিনিময়।

স্বপ্ন দেখ, চাঁদ-রজনীতে জেগে জেগে একাকী
আমার ভালবাসার খাতাতে দিয়ে ফাঁকি
তবু বলবো না ফিরে এসো আমার নিঝুম-কুঠিরে
যতোই তোমার স্মৃতি এই বুকে রাখি।

Wednesday, 25 April 2018

Ak Tukro Smiriti (এক টুকরো স্মৃতি)

02:46 0
Ak Tukro Smiriti (এক টুকরো স্মৃতি)
আমার স্মৃতি মুছে যেতে পারে না
তোমার অচেনা চাহনিতেযদি যায়
তবু হারাতে চাই সেদিনের সেই
সরিষা ফুলে ঢাকা চোরাবালিতে

আমি যেতে পারি অন্ধ হয়ে-
সময়ের নিষ্ঠুর প্রকোপে
বিলিন হয়ে যেতে পারি
এইরূপ বসুন্ধরাতে;
যদি শ্বাস থাকে খুঁজে নেবো
তোমার স্বরূপ মিষ্টি-মধুর কাকলিতে

ধূসর কুয়াশার ঝাপসা আলোয়
 দিগন্তের সসীম কালোয়
পারি না কিছু স্মৃতি ভুলিতে ,
তাই এখানে আড়ালে যতোই চেয়েছি লুকাতে
ততোই কে যেন টেনে ধরে
দেয়না হারাতে
তবু হারাতে চাই সেদিনের সেই
সরিষা ফুলে ঢাকা চোরাবালিতে

Tuesday, 24 April 2018

Yeh Ladka Hi Allah Kaisa Hai Deewana

23:40 0
 Yeh Ladka Hi Allah Kaisa Hai Deewana

funny video

23:34 0
 funny video

Aise Na Mujhe Tum Dekho

23:21 0
Aise Na Mujhe Tum Dekho

Ridoy Nia - হৃদয় নিয়ে

03:00 0
Ridoy Nia - হৃদয় নিয়ে
আমার সেইদিন 
তুমি ফিরিয়ে দিতে পারবে না জেনেও কেনো অভিনয় করছো?
আমি মেনে নিয়েছি তোমার বিচ্ছেদ-এ-হৃদয় থেকে-
শুধু ভুলিনি তুমি যা আমাকে দিয়েছো

একটা শরৎ
তোমাকে ছাড়াই কাটিয়ে দিয়েছি আকাশের শুভ্র মেঘ গুনে
আরো আনেক অনেক স্বপ্নের জাল বুনে
হয়তো আড়াল প্রাচীর ভাঙবে না সীমান্ত তারের মতো
আমি দুঃখগুলো পুষে রেখেছি একদিন দিয়েছিলে যতো

আর অপেক্ষা হয়তো হবে না আলোর পথ চেয়ে
জানি-না ভুলেছো কি-না অন্য কাউকে পেয়ে
তবে ভুলে যেও ভুলে যেও তোমার মনে আমার কবর দিয়ে
ভালবেসেছিলাম তোমায় এ-অন্তর দিয়ে,
একটুও খেলা করিনি তোমার হৃদয় নিয়ে

Apolok-অপলক

02:52 0
Apolok-অপলক
আমার স্বপ্নগুলো সত্য হত তোমায় কাছেতে পেলে
প্রিয়আজ তুমি কি আসবে আমার ঘরেতে সবকিছু ভুলে?
অনেক-দিনের প্রতীক্ষা আর অপেক্ষার দীর্ঘ-জাল বুনেছি
তোমাকে পাওয়ার আকাংখায়তুমি সজীব শুনেছি
আমার ভালবাসার এক মানিক-রতনআলো-আধারের ঝিলিক

একটু চাওয়ার ভাগীদার স্বপ্নীল প্রভাতের দীপ তুমি
সহসা তোমারই গান গেয়ে চলেছি আমি নির্ঘুম জোছনায়-
তুমি একটু আদরে প্রেমের শিখরে রেখে দিও জড়িয়ে
আমি ভালবাসার পদ্ম নিয়ে দাঁড়িয়ে রয়েছি তোমারই আঙিনায়
প্রতিদিনপ্রতিক্ষণেতোমার স্মৃতিতে আজকেও অপলক

Bosa Achi Btayona-বসে আছি বাতায়নে

02:44 0
Bosa Achi Btayona-বসে আছি বাতায়নে
আজকে চাঁদ-জোছনায় বসে আছি
একলা বাতায়নে,
তোমার অট্টালিকার দিক-পানে
তাকাতেই নিস্পলক নেত্রদ্বয়
খুঁজে ফেরে তোমার বিচরণ
শুনশান বাতাসের শব্দ ভেসে আসে কানে
মনে হয় মান-অভিমানে

এখনো সমাপ্তি হয়নি জোছনার খেলা,
হয়নি বুনোফুলের নৃত্য
তোমার আঙিনা পার্শ্বে-
আমি জেগে থাকবো তোমাকে ভালবেসে