Ak Tukro Smiriti (এক টুকরো স্মৃতি) - Prity friends club

Wednesday, 25 April 2018

Ak Tukro Smiriti (এক টুকরো স্মৃতি)

আমার স্মৃতি মুছে যেতে পারে না
তোমার অচেনা চাহনিতেযদি যায়
তবু হারাতে চাই সেদিনের সেই
সরিষা ফুলে ঢাকা চোরাবালিতে

আমি যেতে পারি অন্ধ হয়ে-
সময়ের নিষ্ঠুর প্রকোপে
বিলিন হয়ে যেতে পারি
এইরূপ বসুন্ধরাতে;
যদি শ্বাস থাকে খুঁজে নেবো
তোমার স্বরূপ মিষ্টি-মধুর কাকলিতে

ধূসর কুয়াশার ঝাপসা আলোয়
 দিগন্তের সসীম কালোয়
পারি না কিছু স্মৃতি ভুলিতে ,
তাই এখানে আড়ালে যতোই চেয়েছি লুকাতে
ততোই কে যেন টেনে ধরে
দেয়না হারাতে
তবু হারাতে চাই সেদিনের সেই
সরিষা ফুলে ঢাকা চোরাবালিতে

No comments:

Post a Comment