Ridoy Nia - হৃদয় নিয়ে - Prity friends club

Tuesday, 24 April 2018

Ridoy Nia - হৃদয় নিয়ে

আমার সেইদিন 
তুমি ফিরিয়ে দিতে পারবে না জেনেও কেনো অভিনয় করছো?
আমি মেনে নিয়েছি তোমার বিচ্ছেদ-এ-হৃদয় থেকে-
শুধু ভুলিনি তুমি যা আমাকে দিয়েছো

একটা শরৎ
তোমাকে ছাড়াই কাটিয়ে দিয়েছি আকাশের শুভ্র মেঘ গুনে
আরো আনেক অনেক স্বপ্নের জাল বুনে
হয়তো আড়াল প্রাচীর ভাঙবে না সীমান্ত তারের মতো
আমি দুঃখগুলো পুষে রেখেছি একদিন দিয়েছিলে যতো

আর অপেক্ষা হয়তো হবে না আলোর পথ চেয়ে
জানি-না ভুলেছো কি-না অন্য কাউকে পেয়ে
তবে ভুলে যেও ভুলে যেও তোমার মনে আমার কবর দিয়ে
ভালবেসেছিলাম তোমায় এ-অন্তর দিয়ে,
একটুও খেলা করিনি তোমার হৃদয় নিয়ে

No comments:

Post a Comment