ভালবাসার অতীত নিয়ে নিরবে যখন ভেবেছি
প্রেমের শতদল তখনি এ-হৃদয়ে উঁকি দিয়ে উঠেছে
তবু কেনো জানি মনে হয় নিঠুর যাতনায়,
তুমি মেনে নিয়েছো পরাজয়।
আড়ালে লুকিয়ে আজ কেন কাঁদিছো?
মনে পড়েনা সেদিনের সেই বসন্ত সময়?
যেখানে গোলাপি ডাইরীতে আঁখির কাজলে লিখেছিলে,
তুমি আমি করলাম মন বিনিময়।
স্বপ্ন দেখ, চাঁদ-রজনীতে জেগে জেগে একাকী
আমার ভালবাসার খাতাতে দিয়ে ফাঁকি
তবু বলবো না ফিরে এসো আমার নিঝুম-কুঠিরে
যতোই তোমার স্মৃতি এই বুকে রাখি।


No comments:
Post a Comment