Apolok-অপলক - Prity friends club

Tuesday, 24 April 2018

Apolok-অপলক

আমার স্বপ্নগুলো সত্য হত তোমায় কাছেতে পেলে
প্রিয়আজ তুমি কি আসবে আমার ঘরেতে সবকিছু ভুলে?
অনেক-দিনের প্রতীক্ষা আর অপেক্ষার দীর্ঘ-জাল বুনেছি
তোমাকে পাওয়ার আকাংখায়তুমি সজীব শুনেছি
আমার ভালবাসার এক মানিক-রতনআলো-আধারের ঝিলিক

একটু চাওয়ার ভাগীদার স্বপ্নীল প্রভাতের দীপ তুমি
সহসা তোমারই গান গেয়ে চলেছি আমি নির্ঘুম জোছনায়-
তুমি একটু আদরে প্রেমের শিখরে রেখে দিও জড়িয়ে
আমি ভালবাসার পদ্ম নিয়ে দাঁড়িয়ে রয়েছি তোমারই আঙিনায়
প্রতিদিনপ্রতিক্ষণেতোমার স্মৃতিতে আজকেও অপলক

No comments:

Post a Comment