prityfriendclub123.blogspot.in
মন চাইছে
বৃষ্টিতে ভেজা কদম,
সৌন্দয্য ঘেরা প্রকৃতি-
তোমার স্পর্শ মিশে থাকে হাজার রেনুতে;
অনাকাঙ্খিত বার্তা নিয়ে আমি ছুটে আসবো তোমার দুয়ারে
কদম আহরনে।
সুখ সন্ধিক্ষণে আপন বিলিয়ে
দুটি বাক্যে খুঁজে নেবো পরিচয়ের দুর্লভ প্রাপ্তি-
এই বৃষ্টিতে যার মাধুয্য ছুঁয়ে যায় মন,
তার সম্মুখ হতে ফিরে
বড় মুগ্ধ হয়েছি ভালবাসার প্রতি।
হলদে কদম তরুর বনে, মেহগনির ছায়ায়
আর একবার দাঁড়াতে মন চাইছে।


No comments:
Post a Comment