কথা দিলাম শ্রবণের বৃষ্টি ঝরা দুপুরে,
তুমি-আমি একসাথে থাকবো
বেলা-অবেলার লীলাচলে।
অনন্ত ভালবাসার পরশে
তোমার অনাবিল আকাঙ্ক্ষাকে
মিথ্যে হতে দেবো না।
সামনের ধূসর বৃষ্টির প্রাঙ্গণে
ছুটে বেড়ায় তোমার-আমার ভবিষ্যত।
তোমার দুটি হাত এ-বুকে রাখ,
দেখবে, শুধু তুমি নিঃশ্বাসে-
আজ ফিরবোনা ঘরে
দিগ্বিজয়ের নেশায়।
এসো দীঘির পাড়ে বসি কিচ্ছুক্ষণ
তুমি-আমি আর প্রকৃতির
ঝিরিঝিরি বৃষ্টির দল।


No comments:
Post a Comment