Valobasa ( ভালবাসা ) - Prity friends club

Monday, 23 April 2018

Valobasa ( ভালবাসা )


ভালবাসা


স্বপ্নের ডানা মেলে
       উড়ে চলে গাঙচিল
কখনোবা রোদ্দুর কখনোবা মেঘে
     মাঠ-প্রান্তর অনাবিল।

এলোমেলো হাওয়া দোলে
       তরু-ছাঁয়া শিখরে
দু'চোখ আঁকে, মনে ছবি ভাসে
      তোমার ঐ পূর্ণিমা অধরে।


আবার ফিরে আসে
         ঘুরে ঘুরে মনের মাঝে
কতনা স্মৃতির উত্তাল ঢেউগুলো
      সন্ধ্যা তারার একাকি সাঁঝে।

এইতো সুখের পরশ মেলে
        দু'জনার হৃদয়ে
বাঁধা-বিপদ ভেঙে যায়, অতীতের মোহনায়
       দু'জনে ভালবাসে, দু'জনারে জ'য়ে।

No comments:

Post a Comment