Ami Tomar ( আমি তোমার ) - Prity friends club

Monday, 23 April 2018

Ami Tomar ( আমি তোমার )


আমার হাতে অনেক শিউলি
তোমায় দেব বলে
বাগান থেকে কুড়িয়ে এনেছি
নীরবে দু'পা ফেলে।
তুমি কি একেলা?
স্বর্ণালী, শেফালি
বনলতা, সেজুতি
ওরা কি আসেনি খেলতে?

নিয়ে নাও হাত পেতে
এই কটি বাদাম সাথে-
খোঁপায় গুঁজে নাও ফুল।


ফিরে যাব,
বকুল রয়েছে অপেক্ষায়
সবুজ পাতার শাখায় শাখায়-
আমায় ডেকো না!
আমায় ছুঁয়ো না!
আমিতো রয়েছি তোমার
যতো দূরে যাইনা কেন চলে।

No comments:

Post a Comment