Akta Mon ( একটা মন ) - Prity friends club

Monday, 23 April 2018

Akta Mon ( একটা মন )


আমি যখন তোমার পাশে থাকবো ভেবেছিলাম
তখন তুমি অন্য কাউকে ভাবতে;
তাই নির্ঘুম কাটতো রজনী।
একটু ভালবাসা

আমাকে সর্বদা নিয়ে গেছে
তোমার আকাশচুম্বী প্রাসাদে।
তবু তুমি ধরা দাওনি ভালবাসার টানে।

আর কতো অপেক্ষা,
আর কতো পরীক্ষা
আমার জন্য ওত পেতে আছে?
হ্যাঁ, সময় এসেছে তোমার,
তাই খুঁজেছ পুরানো ঠিকানায়।
কিন্তু সেই ঠিকানা তো বিক্রি হয়ে গেছে
দেনার দায়ে!
আমি ঠিকানাবিহীন পথের সন্ন্যাসী,
কোন অবশিষ্ট্ অংশ নেই-
আছে শুধু একটা মন
এই বুকের ভিতর।

No comments:

Post a Comment