prityfriendclub123.blogspot.in
তোমায় হারাতে দেব না
কত সাধনায় পেয়েছি যাকে
তাকে হারাতে চাই না রাজ্য পেলেও;
মমতাজই হোক আর সাজাহান হোক
আমিও কম নই কিছুতে-
আমারও জমিন আছে
কোটি একর, বুকেতে।
তাজমহল নয়, উষ্ণ আদরের বাড়ি
সোনা-দানা নয়, আছে শুধু জড়ি।
আমি নিঃস্ব হতে পারি, তবে কাঙাল নই
প্রেমের রাজ্যের বীর সৈনিক
ভালবাসায় থৈ থৈ।
আমারও স্বপ্ন আছে তাকে ঘিরে,
না-হয় পাবো না প্রতিদান
শিরি-ফরহাদের মতো মরে।
তবুও ছেড়ে যাবো না তাকে
রাখবো বুকেতে ধরে।

No comments:
Post a Comment